• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে উপজেলা আ.লীগের সভাপতির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
গাংনীতে উপজেলা আ.লীগের সভাপতির উদ্যোগে বিক্ষোভ মিছিল
গাংনীতে উপজেলা আ.লীগের সভাপতির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সহিংসতার ঘটনার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুলাই) বিকেলে গাংনীতে এ কর্মসুচী বাস্তবায়ন করা হয়।

বিকেলে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাজারের রেজাউল চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন এমপি সাহিদুজ্জামান খোকন।

বক্তব্যে তিনি বরেন, শেখ হাসিনা ডাক দিয়েছেন আমাদের ঘরে থাকার সময় নেই। শুধু ফোনে খবর শুনলেই হবে না কেন্দ্রের নেতারা কি বলছে খেয়াল রাখবেন। আপনার পাশে বসে বিএনপির নেতাকর্মী আপনাদের ধুয়ে দিচ্ছে। আপনারা কি বসে থাকবেন ?

তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি সব সময় ওৎ পেতে আছে। তাদেরকে আপনি যতই ছাড় দেন না কেন তারা সুযোগ পেলেই ছোবল মারবে। তাই তাদেরকে আর কোন অপকর্মের ছাড় দেওয়া যাবে না। দাঁতভাঙ্গা জবাবের মাধ্যমে প্রমাণ করতে হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তির মানুষ এখনও শক্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category