মেহেরপুরের গাংনী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, গাংনী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলী, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা সুপ্রভা রানী, গাংনী প্রেসক্লােব সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।