• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
গাংনীতে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গাংনীতে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মেহেরপুরের গাংনীর কাষ্টদহ গ্রামে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩এপ্রিল) সকালে কাষ্টদহ গ্রামের বায়তুল আমান জামে মসজিদে এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পয়লা রমজান থেকে ২৫ শে রমজান পর্যন্ত অনলাইন ও মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রতিযোগিরা এ কুইজে অংশ গ্রহণ করেন। রোববার চুড়ান্ত পর্বে লিখিত পরীক্ষার মাধ্যমে ১৫ জনকে বিজয়ী করা হয়।
ইসলামী প্রতিযোগিতা পরিষদের পরিচালক আসিফ ইকবালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাষ্টদহ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাও. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী প্রতিযোগিতা পরিষদের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, রাজনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল হুসাইন, সমাজসেবক আশরাফুল আলম, সিঙ্গাপুর প্রবাসী আজম ওবায়দুল্লাহ ও উত্তর কোরিয়া প্রবাসী আমিরুল ইসলাম ও রাইহান উদ্দীন।
ব্যতিক্রমী এ প্রতিযোগিতার বিজয়ী ১৫ জনের মধ্যে ক্রমানুসারে প্রথম রাসেল আহম্মেদ, দ্বিতীয় সৌরভ হোসেন, তৃতীয় আবু উবাইদা, চতুর্থ হুসাইন ও জাহিদ ইসলাম পঞ্চম পুরষ্কার পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category