• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ইয়াবাসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে ইয়াবাসহ আটক-২
গাংনীতে ইয়াবাসহ আটক-২

মাদক বিরোধী অভিযানে ৭৮ পিস পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনীর পাঙ্গাসীপাড়া গ্রামের সড়কে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ সিপিসি-৩ (গাংনী) ক্যাম্পের একটি অভিযান দল।

আটককৃতরা হচ্ছে- মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাইদ আহম্মেদ (৩৩)।

র‌্যাব ১২ সিপিসি ৩ কোম্পানী গাংনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গাংনীর পাঙ্গাসী গ্রাম থেকে আমঝুপিগামী সড়কের উপর অভিযান চালায়। এসময় আটক হওয়া দু’জন একটি মোটর সাইকেলযোগে ইয়াবা নিয়ে গন্তব্যে যাচ্ছিল।

র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদেরক আটক করেন। মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মেবাইল ফোন জব্দ করা হয় আটককৃতদের কাছ থেকে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কেনাবেচার বিষয়ে স্বীকারোক্তি রিন্টু ও সাইদ।

অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ সিপিসি ৩ (গাংনী) কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান।

এদিকে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) রিন্টু ও সাইদের নামে মামলা দায়ের করে তাদেরকে গাংনী থানায় সোপর্দ করেছে র‌্যাব। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category