• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে আ.লীগ নেতা ডা: সাগরের উদ্যোগে জাতির জনকের জন্মদিন পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
গাংনীতে আ.লীগ নেতা ডা: সাগরের উদ্যোগে জাতির জনকের জন্মদিন পালন
গাংনীতে আ.লীগ নেতা ডা: সাগরের উদ্যোগে জাতির জনকের জন্মদিন পালন

গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নুরুল হকের ছেলে আওয়ামী লীগ নেতা ডা: এসএম নাজমুল হক সাগরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে গাংনী হাসপাতাল বাজারস্থ তাঁর নিজ কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠান শুরু হয়।

এর আগে ডা: এস এম নাজমুল হক সাগরের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু করে উপজেলা পরিষদ চত্ত্বরে যায় নেতাকর্মীরা।

সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিজ কার্যালয়ে আলোচনা সভা ও দো’আ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত নুরুল হকের কন্যা খালেদা খানম ফেন্সির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি সাখাওয়াত হোসেন, নাসিম সরোয়ার বাবু, মটমুড়া কৃষক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ চঞ্চল, জেলা ছাত্রলীগের উপ গবেষণা বিষয়ক সম্পাদক জয় আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক আজিজ মুন্না, তরিকুল ইসলাম উজ্জ্বল, রাসেল রানা, হাফিজুর রহমান হাফি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category