• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গাংনীতে আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠদান সংক্রান্ত বিষয়ে মেহেরপুরের গাংনীর পূর্বমালসাদহের আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসার সহসভাপতি ডাঃ তহিদুল ইসলামের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সাঈদ। সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ।
অনুষ্ঠানের আলোচনায় মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, আচার আচরণ, বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।
অভিভাবকরা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এসময় আরও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল বাসার, সহকারী শিক্ষক জয়নব ইয়াসমিন জুই, পারুলরা খাতুন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category