• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত

গাংনীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
গাংনীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গাংনীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে গাংনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার ইসাহক আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম। এসময় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমর্চারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category