• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আবারও দুর্বৃত্তর দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষকের স্বপ্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
গাংনীতে আবারও দুর্বৃত্তর দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষকের স্বপ্ন
গাংনীতে আবারও দুর্বৃত্তর দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষকের স্বপ্ন

মেহেরপুরের গাংনীর কুঞ্জনগর মিকুশিস স্কুলের পাশে সোহেল রানা নামের এক কৃষকের দুই বিঘা জমির ধানক্ষেত আগাছানাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গেল বৃহষ্পতিবার রাতের কোন এক সময় এ আগাছানাশক প্রয়োগ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ভুক্তভোগি কৃষক সোহেল রানা ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান ও মিনাপাড়া গ্রামের প্রয়াত আয়ুব হোসেনের ছেলে।

সোহেল রানা জানান, পৈত্রিক সুত্রে প্রাপ্ত দুই বিঘা জমিতে তিনি ধান রোপন করেন। বেশ ভাল ফলনের আশা করেছিলেন তিনি। গত শুক্রবার ধানক্ষেত দেখতে এসে তিনি ধানক্ষেত শুকনো ও লালচে রং দেখতে পান। এসময় বুঝতে পারেন ক্ষেতে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে। তবে কে বা কারা আগাছানাশখ প্রয়োগ করেছেন তা বলেন নি। তবে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে বলে তিনি ইঙ্গীত প্রদান করেন।

স্থানীয় চাষিরা জানান, কৃষকরা নিজ সন্তানের মতো যত্ন সহকারে তাদের ফসল পরিচর্যা করেন। অনেক টাকাও খরচ করেছেন কৃষক সোহেল। জমি জমা নিয়ে কোন সমস্যা থাকলে তা আইনীভাবে মোকাবেলা করা উচিৎ। এভাবে ফসল নষ্ট করা আর মানুষ হত্যা করা সমান। এ ব্যাপারে কৃষক সোহেল রানা আইনী আশ্রয় নিবেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য: ইতোপূর্বে গত মাসেও একই এলাকার এক ক্ষুদ্র চাষীর ধানক্ষেত এভাবে আগাছানাশক প্রয়োগ করে পুড়িয়েছিলো দুবৃত্তরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category