• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫
গাংনীতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনীতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ আয়োজন করে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী ফয়সাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন গাংনী থানার এসআই আব্দুল গাফ্ফার, তথ্য অফিসার রিফাত জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, নেত্রী ইফাত আরা হ্যাপি, স্কুল ছাত্রী রোহানা নুর স্নেহা। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভায় গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category