• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আগ্নেয়াস্ত্র ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের গ্যাড়াকলে

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
গাংনীতে আগ্নেয়াস্ত্র ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের গ্যাড়াকলে
গাংনীতে আগ্নেয়াস্ত্র ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের গ্যাড়াকলে

মেহেরপুরের গাংনীর যুগিন্দা গ্রামে আগ্নেয়াস্ত্র আর একটি হাসুয়া রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে রাশেদুল ইসলাম(৪৬) নামের একব্যাক্তি। মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টীম তাকে আটক করে।

ধৃত রাশেদুল ইসলাম ওই গ্রামের কুদরত উল্লাহ মীর ওরফে ভাদু মীরের ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল হক জানান, যুগিন্দা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখের সাথে রাশেদুল ইসলামের শত্রুতা ছিল। তাকে ফাঁসানোর জন্য রাশেদুল একটি ওয়ান শুটারগান ও ধারালো হাসুয়া আলীম শেখের বসত বাড়িতে রেখে র‌্যাবকে খবর দেয়।

রাশেদুল ইসলামের কথাবার্তা অসংলগ্নতা থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে প্রতিপক্ষ আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে বলে জানালে তাকে আটক করে আগ্নেয়াস্ত্র ও হাসুয়াসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category