• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন
গাংনীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাংনী উপজেলা শাখার সদস্য জাকির হোসেনের মৃত্যুতে তার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাংনী শহরের সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আরিফুল ইসলাম সুবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক শেখ হাসিনা সরকারের নানাবিদ উন্নয়ন তুলে ধরেন ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাংনী উপজেলা শাখার সদস্য জাকির হোসেনের অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category