• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি গাংনীর দুই সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মেহেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত: আহত-৩

গাংনীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
গাংনীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল (৪৫) ও জেলা ছাত্রলীগের সহসভাপতি ইশরাক হোসেন আবির (২৫) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।

ওবায়দুর রহমান কমল রামনগর মধ্যপাড়ার আব্দুস সামাদ ওরফে বাগু বিশ্বাসের ছেলে ও বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এবং ইশরাক হোসেন আবির গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামের মোল্লা পাড়ার জহিরুল ইসলামের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বামন্দি ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ওবায়দুর রহমান কমলকে গ্রেফতার করা হয়েছে। তার নামে চলতি বছরের একটি মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে দুপুরে উপজেলার চিৎলা খামার এলাকা থেকে স্থানীয়রা জেলা ছাত্রলীগের সহসভাপতি ইশরাক হোসেন আবিরকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। গ্রেফতারকৃত দুজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category