• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

গাংনী‌তে অসহায় প‌রিবা‌রকে স্বাবলম্বী করতে সহ‌যো‌গিতা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনী‌তে অসহায় প‌রিবা‌রকে স্বাবলম্বী করতে সহ‌যো‌গিতা
গাংনী‌তে অসহায় প‌রিবা‌রকে স্বাবলম্বী করতে সহ‌যো‌গিতা

অসহায় দরিদ্র প‌রিবা‌রকে সহ‌যো‌গিতার মাধ্যমে স্বাবলম্বী করার ল‌ক্ষ্যে মে‌হেরপু‌রের গাংনীতে ভ্যান, সেলাই‌মে‌শিন, গাভী ও নদগ অর্থ সহায়তা দেওয়া হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৪ ফেব্রয়ারি) বি‌কে‌লে গাংনী কেন্দ্রীয় ইদগাহ ময়দা‌নে আনুষ্ঠা‌নিকভা‌বে ৫‌টি ভ্যান, ২‌টি সেলাই‌মে‌শিন, এক‌টি গাভী ও নগদ তিন লক্ষ টাকা প্রদান করা হয়। স্থানীয় সংগঠন গাংনী অসহায় মানব ক‌ল্যাণ সংস্থার সদস্যদের দেওয়া চাঁদার টাকা থেকে এ আ‌র্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন সংস্থার প্রধান উপ‌দেষ্টা হাজী আলফাজ উদ্দীন, সভাপ‌তি হাজী মহ‌মিন আলী, সাধারণ সম্পাদক হাজী এনামুল হক, সংস্থার সহ‌যো‌গিতা প্রদানের তদন্ত ক‌মি‌টির প্রধান ব‌শির আহ‌ম্মেদ, সাহারবা‌টি ইউ‌পি চেয়ারম্যান ম‌শিউর রহমান, গাংনী বিএম ক‌লেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও গাংনী কাঁচা বাজার ক‌মি‌টি সভাপ‌তি সাহাদুল ইসলামসহ সংগঠ‌নের সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তা‌ফিজুর রহমান বাবলু।

উপজেলার যে সকল অস্বচ্ছল প‌রিবার হাত পে‌তে সহ‌যো‌গিতা নি‌তে পারেনা অথচ অসহায় জীবন যাপন কর‌ছেন, তা‌দের চি‌হ্নিত ক‌রে প্রয়োজনীয় সহ‌যো‌গিতা দি‌য়ে আস‌ছে এই সংগঠন‌টি। এ সংগঠনের সহ‌যো‌গিতায় অনেক প‌রিবার আজ স্বাবলম্বী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category