মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে শফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষক মারাত্মক আহত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বসতবাড়ির চুলার আগুন থাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কৃষক শফিকুল ইসলাম কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়ার আবু সৈয়দ মন্ডলের ছেলে।
আহত শফিকুল ইসলাম জানান, পাশের বাড়ির চুলার আগুন থেকে হঠাৎ লেগে আমার বাড়িসহ আশেপাশের চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে বামুন্দীর সার্ভিস এন্ড ডিফেন্স ডিফেন্সকে ফোন দিলে তারা দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চারটি বাড়ির প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বামুন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইসাহক আলী বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর চারটি পরিবারের বসতবাড়ির আগুনে পুড়ে ভূষ্মীভূত হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মারুফ হোসেন জানান, আহত শফিকুল ইসলামের শরীরে ৫০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।