• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গম উৎপাদন কলাকৌশল ও ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা বিষয়ে মেহেরপুরে প্রশিক্ষণ ও বীজ বিতরণ

Reporter Name
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
প্রশিক্ষণ ও বীজ বিতরণ 
গম উৎপাদন কলাকৌশল ও ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা বিষয়ে মেহেরপুরে প্রশিক্ষণ ও বীজ বিতরণ 

ব্লাস্ট নামক ভয়ঙ্কর এক ছত্রাকের আক্রমণে মেহেরপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় গম আবাদ বিরাট সংকটের মুখে পড়ে। অবশ্য এ সংকট দ্রুতই উত্তোরণ করতে সক্ষম হয়েছেন দেশের গম বিজ্ঞানীরা।

ব্লাস্ট প্রতিরোধী গমের জাত বারি গম ৩৩ উদ্ভাবনের মধ্য দিয়ে এ অঞ্চলের গম আবাদের সুবাতাস বইতে থাকে। নতুন উদ্যোমে আবারও শুরু হয় গম আবাদ। পরবর্তীতে ব্লাস্ট প্রতিরোধী আরও একটি জাত ডাব্লিউএমআরআই গম ৩ গমের জাতের তালিকায় যুক্ত হয়।

বারি গম ৩৩ চাষীদের কাছে বেশ জনপ্রিয়তার সাথেই আবাদ হচ্ছে। গমের জাত নিয়ে গবেষণার পাশাপাশি ব্লাস্ট প্রতিরোধী দু’টি জাত এবং ব্লাস্ট সহনশালী জাত ডাব্লিউএমআরআই গম ২ আবাদ সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছেন বিজ্ঞানীরা। যার ধারাবাহিকতায় গম উৎপাদন কলাকৌশল ও ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা বিষয়ে কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষনের আয়োজন করা হয়।

সোমবার মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন কৃষি কর্মকর্তা ও গম চাষীরা।

কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) কর্তৃক বাস্তাবায়িত বাংলাদেশে গমের ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা, ব্লাস্ট প্রতিরোধী গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে গমের ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত বারি গম ৩৩ ও ডাব্লিউএমআরআই গম ৩ এবং ব্লাস্ট সহনশীল জাত ডাব্লিউএমআরআই গম ২ এর বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) দিনাজপুরের কেজিএফ প্রকল্পের প্রধান ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষক ড. মোহাম্মদ রেজাউল কবীর। উপস্থিত ছিলেন বিডাব্লিউএমআরআই যশোর আঞ্চলিক কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর মিঞা। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে গম বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শঙ্কর কুমার মজুমদার ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শামছুল আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে মেহেরপুরসহ এ অঞ্চলের বিভিন্ন জেলায় গমের ব্লাস্ট রোগ দেখা দেয়ার পর থেকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ব্লাস্ট রোগ দমনে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category