• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

খুলনায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আশ্রমের ধর্মগুরু আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
খুলনায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আশ্রমের ধর্মগুরু আটক
খুলনায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আশ্রমের ধর্মগুরু আটক

খুলনার ডুমুরিয়ায় ১৫ বছর বয়সী কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। তিনি জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু।

বুধবার (২৭ আগস্ট) ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। সে জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।

শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন।

এদিকে গৃহকর্তা ও কর্ত্রী বাড়িতে না থাকায় রাত ৩টার দিকে ধর্মগুরু মেয়ের সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।

মেয়ের বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে সব কিছু খুলে বলে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, কদমতলা গ্রামের এক কন্যা শিশু ধর্ষণের ঘটনায় জিয়েলতলা গ্রামের নারায়ন চন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category