• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

খুলনায় এপেক্স ক্লাব কনভেনশনে জেলা-৬ এর গভর্নর রফিকুল আলম বকুল

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
খুলনায় এপেক্স ক্লাব কনভেনশনে জেলা-৬ এর গভর্নর রফিকুল আলম বকুল
খুলনায় এপেক্স ক্লাব কনভেনশনে জেলা-৬ এর গভর্নর রফিকুল আলম বকুল

খুলনায় এপেক্স ক্লাব জেলা-৬ এর কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে হোটেল ডিএস প্যালেস কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
খুলনা এপেক্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট জিএম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম সায়েম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু নাঈম মোঃ মাকসুদুর রহমান, ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান রফিকুল  ইসলাম ও ন্যাশনাল এক্সটেনশন ডাইরেক্টর এপেক্সিয়ান শাহনাজ পারভীন সেতু।
কনভেনশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা-৬ এর গভর্নর অ্যাডভোকেট শেখ আমীর হামজা। প্রথম পর্বে আলোচনা সভা ও জেলা-৬ অধীনস্ত সকল ক্লাবের বার্ষিক রিপোর্ট ও ডিজি ৬ এর বার্ষিক রিপোর্ট উপস্থাপন করাসহ তার উপর বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে জেলা-৬ এর আগামী ২০২৬ সালের জন্য এপেক্স ক্লাব অব মেহেরপুরের প্রেসিডেন্ট রফিকুল আলম বকুলকে নতুন গভর্নর নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম সায়েম টিপু এপেক্সিয়ানদের উদ্দেশ্যে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এপেক্স ক্লাবকে আরও বেগবান ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category