প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৪:৪৯ এ.এম
খুলনায় এপেক্স ক্লাব কনভেনশনে জেলা-৬ এর গভর্নর রফিকুল আলম বকুল

খুলনায় এপেক্স ক্লাব জেলা-৬ এর কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে হোটেল ডিএস প্যালেস কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
খুলনা এপেক্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট জিএম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম সায়েম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু নাঈম মোঃ মাকসুদুর রহমান, ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান রফিকুল ইসলাম ও ন্যাশনাল এক্সটেনশন ডাইরেক্টর এপেক্সিয়ান শাহনাজ পারভীন সেতু।
কনভেনশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা-৬ এর গভর্নর অ্যাডভোকেট শেখ আমীর হামজা। প্রথম পর্বে আলোচনা সভা ও জেলা-৬ অধীনস্ত সকল ক্লাবের বার্ষিক রিপোর্ট ও ডিজি ৬ এর বার্ষিক রিপোর্ট উপস্থাপন করাসহ তার উপর বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে জেলা-৬ এর আগামী ২০২৬ সালের জন্য এপেক্স ক্লাব অব মেহেরপুরের প্রেসিডেন্ট রফিকুল আলম বকুলকে নতুন গভর্নর নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম সায়েম টিপু এপেক্সিয়ানদের উদ্দেশ্যে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এপেক্স ক্লাবকে আরও বেগবান ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.