জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, কোন ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচনের রোড ম্যাপ হয়েছে গেছে। আমরা নির্বাচনের কার্যক্রম শুরু করে দিয়েছি। আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির জনপদে পরিনত হয়েছে। সেই শান্তি যদি কেও নষ্ট করতে চাই তাহলে জনগন তাদের প্রতিহত করবে। শনিবার বিকেলে ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আরও বলেন, বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লাগেনি। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে বাংলাদেশ। যাদের ঘর নেই তাদের ঘর দিয়েছেন শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। ডানে বামে সামনে পিছনে সব খানেই শুধু উন্নয়ন আর উন্নয়ন। আপনারা ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছিলেন বলেই দেশে এতো উন্নয়ন। সামনে আরও পরিকল্পনা আছে। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আমদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন আলী টোকন, মহাজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জামান খান, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতিন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধঁন।
এসময় কেন্দ্রীয় যুবমহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হালিম, জহুরুল ইসলাম, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুতশোভা মন্ডল, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারন সম্পাদক কুতুবউদ্দিনসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।