• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

কোন ছাড় পাবে না রেলের টিকিট কালোবাজারী সিন্ডিকেট: জিল্লুল হাকিম

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
কোন ছাড় পাবে না রেলের টিকিট কালোবাজারী সিন্ডিকেট: জিল্লুল হাকিম
কোন ছাড় পাবে না রেলের টিকিট কালোবাজারী সিন্ডিকেট: জিল্লুল হাকিম

এবারই প্রথম ঈদে মানুষ স্বস্তিতে রেল ভ্রমন করেছে। রেল ভ্রমনে মানুষের আস্থা তৈরি হয়েছে। রেলের টিকিট কালোবাজারী সিন্ডিকেটের অনেকেই ধরা পড়েছে। আগামীতেও রেলের টিকিট কালোবাজারী কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। মেহেরপুরের গাংনীর ষোলটাকা গ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে রণাঙ্গনের স্মৃতি বিজড়িত এলাকা ভ্রমনে আসেন মন্ত্রী জিল্লুল হাকিম। এর আগে মেহেরপুর সার্কিট হাউজে র্গাড অব অনার গ্রহন করে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। পরে তিনি গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে এক আলোচনা সভায় অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদ রাহিবুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category