• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত, আহত-১ গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান এমপি গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

কুষ্টিয়ায় ৬ ইট ভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা

ইসমাইল হোসেন,কুষ্টিয়া
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
কুষ্টিয়ায় ৬ ইট ভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ায় ৬ ইট ভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে ছয় ইট ভাটার মালিক কে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ভাটাগুলোর মধ্যে আদাবাড়িয়া এলাকার আরইউবি ব্রিকসকে ৫ লাখ, দুখীপুরের আরএনবি ব্রিকসকে ৩ লাখ, কিশোরীনগরের এস আর বি ব্রিকসকে ৩ লাখ, ডাংমড়কা এলাকার এম আর এন ব্রিকসকে ৩ লক্ষ টাকা, এন বি এল ব্রিকসকে ৫ লাখ ও প্রাগপুর মাঠপুর এলাকার বিএনবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, কুষ্টিয়া জেলায় ১৬৮টি ইট ভাটা আছে। যার মধ্যে মাত্র ২২টি বৈধ। বাকি সব অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। আর দৌলতপুর উপজেলায় ২৯টি ইটভাটা আছে। এর মধ্যে মাত্র একটি ভাটা বৈধ। অবৈধ এসব ইট ভাটায় প্রতি মৌসুমে লাখ লাখ টন কাঠ পোড়ানো হচ্ছে। অবৈধ এসব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category