• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় সড়কে ঝরলো চার প্রাণ

কুষ্টিয়া প্রতিনিধি
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
চার প্রাণ
কুষ্টিয়ায় সড়কে ঝরলো চার প্রাণ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধরপুর এলাকার সানু প্রামাণিকের ছেলে আজিল প্রামাণিক, মৃত বারি সর্দারের ছেলে ইনতা সর্দার ও গাফফার। তারা ট্রাকে করে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন।

অপর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে মফিজুল। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। তিনি বলেন, কুষ্টিয়া সদর উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের তিনজন যাত্রী নিহত হয়েছেন।

তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজবাড়ীতে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে একই উপজেলার উজানগ্রাম এলাকায় ভোর ৫টার দিকে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক মফিজুল ইসলাম নিহত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category