• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

কুষ্টিয়ায় শুরু হলো দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা

ইসমাইল হোসেন,কুষ্টিয়া
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
প্রতিযোগিতা
কুষ্টিয়ায় শুরু হলো দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা

কুষ্টিয়ায় দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ খেলা শুরু হয়েছে। অনেকদিন পর আয়োজিত এই নৌকা বাইচ খেলার প্রতিযোগিতা দেখতে গড়াই নদির তীরে লাখো মানুষের পদচারনায় আন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়।

শুধু কুষ্টিয়া শহরই নয়, জেলার বিভিন্ন এলাকা দূর-দূরান্ত থেকে দলবেঁধে নারী পুরুষ সহ সব শ্রেণি পেশার মানুষ ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ খেলা দেখতে গড়াই নদির তীরে ভিড় জমান।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার কয়া এবং শহরের ঘোড়া ঘাট এলাকায় গড়াই নদিতে এই বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম।

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্বে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শুরুতে ঢাক-ঢোলের তালে তালে নদীতে নামানো হয় বেশকিছু নৌকা। নৌকা চালকদের পরনে বিভিন্ন ধরনের রঙিন পোশাক।

এ সময় নদীর দুই ধারের লাখো দর্শক স্লোগান আর তালি দিয়ে তাদের উৎসাহ দেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঝিসহ ১২টি দল অংশ নেয়। শনিবার (৩ সেপ্টেম্বর) প্রতিযোগিতা শেষ হবে।

নৌকা বাইচে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য পুরস্কার হিসেবে তিনটি আলাদা ব্র্যান্ডের মোটরসাইকেল দেওয়া হবে। কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. আলী হোসেন বলেন, ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ খেলা উপভোগ করতে গড়াই নদির পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category