• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

কুষ্টিয়ায় রেল ও সড়কে দুর্নীতি বন্ধের দাবিতে অনশনে সোলায়মান চিশতী

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বুধবার, ৩ আগস্ট, ২০২২

রেল ও সড়কে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে আমরণ অনশন করেছে।

বুধবার (৩ আগস্ট) সকাল ১০ টা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাব চত্বরে সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে পূর্বঘোষিত কর্মসূচির অংশ।

বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটি নামের সামাজিক অধিকার আদায়ের জন্য গঠিত একটি সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছেন।

সংগঠনটি সামাজিক অধিকার আদায়ের লক্ষ্যে জনস্বার্থমূলক বিভিন্ন দাবিতে এক যুগেরও অধিক সময় মাঠে রয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক সোলায়মান চিশতী জনদুর্ভোগ বিষয়ে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মিছিল, মিটিং, সাংবাদিক সম্মেলন প্রভৃতি শান্তি পূর্ণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছেন।

আসন সংখ্যা বৃদ্ধিতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস অবরোধ, ভেড়ামারায় ২৭ বছর স্টপেজ বন্ধ থাকা আন্তঃ নগর সীমান্ত এক্সপ্রেস এর স্টপেজ দাবি, ভেড়ামারা রেলস্টেশনের আধুনিকায়ন, বেনাপোল এক্সপ্রেস এর স্টপেজ এর দাবিতে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটি সফল আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে নেয়।

সফল আন্দোলনের পরিসমাপ্তি ঘটে দাবি পূরণের মাধ্যমে। আজ রেল ও সড়কে দুর্নীতি প্রশমনে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন মর্মে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সোলায়মান চিশতী। ইতোমধ্যেই সর্বশ্রেণীর নাগরিক শান্তিপূর্ণ এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category