• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
কুষ্টিয়ায় মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি উদ্ধার
কুষ্টিয়ায় মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালিতে বস্তাবন্দি মরদেহসহ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি ওই মরদেহটি চালকের বলে ধারণা করছে পুলিশ। গত দুই দিন ধরে একটি দামি বিলাস বহুল প্রাডো গাড়ি পড়ে ছিল। আজ সকালে সেই গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে বস্তাবন্দী এক যুবকের মরদেহ উদ্ধার করে। শনিবার (২৫মার্চ) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, নিহত যুবকের নাম সম্রাট (২৬)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার আবু বক্কার সিদ্দিকের ছেলে নিশ্চিত করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানার পুলিশ এক নারীকে আটক করেছে বলে জানাগেছে।
স্থানীয় এক দোকানী বলেন, গত বুধবার থেকে খেয়াঘাট এলাকায় গাড়িটি পড়ে ছিল। তাঁরা প্রথমে মনে করেছেন, গাড়ি রেখে পদ্মা পার হয়ে কেউ কাজে গেছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তাঁরা পুলিশে খবর দেন। গাড়ির ভেতর থেকে সম্রাট নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসাইন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে একজন পুলিশ কর্মকর্তাও গাড়িটি দেখেছেন। তবে কেউ বেড়াতে এসেছেন ভেবে দেখে চলে যান। আজ খবর পেয়ে সেখানে পুলিশ যায়। গিয়ে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। গাড়িটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন রুশ কর্মকর্তা ব্যবহার করেন বলে যানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category