• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

কুষ্টিয়ায় ভাই হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

কুষ্ঠিয়া প্রতিনিধি
Update : সোমবার, ২৯ মে, ২০২৩
কুষ্টিয়ায় ভাই হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় ভাই হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে মিলন হোসেন (৩৮) নামের এক ব্যাক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৯ মে) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রুহুল আমিন এই দন্ডাদেশ প্রাপ্ত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ড প্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে। একই সাথে আদালত এই মামলার অপর আসামি সোহেল রানাকে বেকসুর খালাস প্রদান করেছেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে মিলন হোসেনের সাথে তার সৎ ভাই ফামিদ হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো।

এই বিরোধের জের ধরে ২০২১ সালের ১১ এপ্রিল বাড়ীর পাশের একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলনের হাতে থাকা চাপাতি দিয়ে পেছন থেকে এলো পাথাড়ী কুপিয়ে সৎ ভাই ফামিদকে হত্যা করে। হত্যাকান্ডের পরের দিন নিহত ফামিদের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী মিলন হোসেন এবং সোহেল রানাকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

পরে দীর্ঘ শুনানী শেষে মামলার ৯ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত আসামী মিলন হোসেনকে মৃত্যুদন্ড ও অপর আসামি সোহেল রানাকে বেকসুর খালাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category