• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ায় ধর্ষন মামলায় এক নারীসহ তিনজনের যাবজ্জীবন

ইসমাইল হোসেন, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
কুষ্টিয়ায় ধর্ষন মামলায় এক নারীসহ তিনজনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় ধর্ষন মামলায় এক নারীসহ তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া শহরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমারখালী উপজেলার পূর্ব লাহিনীপাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহাদত হোসেন স্বাধীন (৪৭), পূর্ব থানাপাড়া একতারা মোড় এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে নুরুল ইসলাম মন্টু (৫৭) ও তার স্ত্রী বেদেনা ইসলাম (৫০)।
রায় ঘোষণার সময় নুরুল ইসলাম মন্টু এবং তার স্ত্রী বেদেনা ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সাজা পরোয়ানাসহ তাদেরকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরের হরিশংকরপুর মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী কাগজ কলম কেনার জন্য বাড়ি থেকে বের হন। প্রতিবেশী স্বাধীনের সঙ্গে দেখা হলে তিনি কাগজ কলম কেনার কথা বলে তাকে অটোরিকশায় করে সিঙ্গার মোড় এলাকায় আসামি নুরুল ইসলামের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার দিন বিকেলে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিপন সরকার ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category