• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
কুষ্টিয়ায় ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
কুষ্টিয়ায় ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে ৭ টি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহমান।

অভিযানে একই ইউনিয়নের মেসার্স এস আরবি ব্রিকস, মেসার্স রাকিব ব্রিকস, জহুরা ব্রিকস, মেসার্স সিফাত ব্রিকস, সৈনিক ব্রিকস, মেসার্স নিয়াত ব্রিকস ও সাগর ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর যৌথভাবে যদুবয়রা ইউনিয়নের ৭ টি অবৈধ ইটভাটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে সাতটি ভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ৩০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার,পরিদর্শক কমলেস সরকার সহ কর্মকর্তা-কর্মচারীগণসহ র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান বলেন, এই ইট ভাটাগুলোর কোনটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category