• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের সংঘর্ষে আহত-৭

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের সংঘর্ষে আহত-৭
কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের সংঘর্ষে আহত-৭

ফুটবল বিশ্বকাপে ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। রবিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে বিশ্বকাপের ফাইনাল খেলায় টাইব্রেকারে আর্জেন্টিনা জেতার পরপরই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাঁদ আলী (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। খেলা দেখতে আসা ব্রাজিলের সমর্থকেরা এই খেলায় ফ্রান্সের সমর্থন করতে থাকে। আর্জেন্টিনা দুই গোল দেওয়ার পর ব্রাজিল সমর্থকেরা খেলা না দেখে ওই স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পর ফ্রান্স আর্জেন্টিনার দেওয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের ওই সমর্থকেরা আবারও একই স্থানে এসে জড়ো হয়ে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খেলা শেষে টাইব্রেকারে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনার সমর্থকেরা নাচানাচি শুরু করে। নাচানাচির সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category