• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক আমিরুলের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৭ মে, ২০২৩
কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক আমিরুলের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক আমিরুলের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ায় বিএফইউজে’র নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭মে) বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, মুক্তিযোদ্ধা মঞ্চ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, প্রচার সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, জাতীয় দৈনিক গণকন্ঠ ও ঢাকা টাইমস জেলা প্রতিনিধি এইচ, এম, সাইফ উদ্দীন আল-আজাদ, যুব শ্রমিকলীগ কুষ্টিয়ার আহবায়ক রাসেল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান এবং একজন প্রবীণ সাংবাদিকের বাসভবনে সন্ত্রাসী হামলা এটা কিসের আলামত! এখন পর্যন্ত হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর ক্ষোভ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ৭০ দশকের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে হামলাকারীদের অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে এর থেকেও কঠোর ভাবে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category