• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে যুবকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
কুষ্টিয়ার মিরপুরে যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে জসমি উদ্দীন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের কবরস্থান মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহ একই এলাকার মৃত সরুল কবিরাজের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) রাশেদুল ইসলাম বলেন, সকালে মাঠে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় একজনকে আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category