• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মাদকসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তসংলগ্ন ডাক্তারপাড়া এলাকায় চিলমারী বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।

অভিযানকালে মো. আশরাফুল মৃধা (৪৬) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকসহ আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত এ অভিযান মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের একটি প্রতিফলন।

ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category