• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠকে প্রাণঘাতী অস্ত্র না ব্যবহারের আশ্বাস

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠকে প্রাণঘাতী অস্ত্র না ব্যবহারের আশ্বাস
কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠকে প্রাণঘাতী অস্ত্র না ব্যবহারের আশ্বাস

সীমান্তে বাংলাদেশিদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার অনুরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একমত পোষণ করেছে। সোমবার (৯ ডিসেম্বর) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন উদয়নগর বিওপি সীমান্তের ওপারে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের জলঙ্গী ক্যাম্পের কাছে (ভারতের অভ্যন্তরে) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। এতে বিজিবির পক্ষে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উপ-অধিনায়ক মনোহর লাল নেতৃত্ব দেন।
বৈঠকে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রেখে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা ও ঐকমত্য পোষণ করেন তারা। সীমান্তে বাংলাদেশিদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার অনুরোধে বিএসএফ একমত পোষণ করেছে। এ ছাড়া, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য ও অবৈধ অস্ত্র যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিএসএফের কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category