• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১২ লক্ষাধিক টাকার মাদকসহ তিনজন আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১২ লক্ষাধিক টাকার মাদকসহ তিনজন আটক
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১২ লক্ষাধিক টাকার মাদকসহ তিনজন আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১২ লক্ষাধিক টাকার মাদক ও নকল বিড়ি উদ্ধারসহ তিনজন আটক। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় শুক্রবার ভোররাত সাড়ে ৩ টায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিগঞ্জ নামক স্থানে নায়েক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এসময় রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার হানিফ দফাদারের ছেলে রাজু আহমেদ (২৭) ও মৃত. ফরমান মন্ডলের ছেলে জালাল মন্ডল (৫০) এবং একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিজাম আলীর ছেলে সুখচান আলী (৩৩) কে ভারতীয় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ টাকাসহ আটক করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা বারমাইল হাইওয়ে সড়কে একই ব্যাটালিয়নের পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৯ হাজার ৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্যের সিজার মূল্য ১২ লক্ষ ৩২ হাজার ২৯০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

মাদকসহ আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া চোরাচালানী পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category