• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়া সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে
কুষ্টিয়া সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি)মুফতি আমির হামজা বলেছেন, এখানকার (কুষ্টিয়ার) সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না। জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষ কাজ না করলে তাদের বিদায় করে দেয়া হবে।

রবিবার (১৬ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে আমির হামজা এসব কথা বলেন। এর আগে তিনি নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করে আলোচনায় আসেন।

গণঅধিকার পরিষদের সঙ্গে শনিবার (১৫ আগস্ট) সংঘর্ষের ঘটনায় রোববার লাঠি মিছিল করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। রবিবার বিকাল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে এ মিছিল বের হয়।

এর আগে নেতাকর্মীদের অনেককে বেসবল ব্যাট ও লাঠি সোঁটা নিয়ে ডিসি কোর্ট চত্বরে জড়ো হতে দেখা যায়। পরে মিছিলে অনেকের হাতি এসব ব্যাট ও লাঠিসোঁটা দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেন ‘আমার আসন বাংলাদেশের একটি আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। তাই এখানে কোন চাঁদাবাজি চলবে না। যদি ডিসি এসপি নিরপেক্ষ কাজ না করে, তাহলে তাদের বিদায় করে দেয়া হবে।

প্রতিবাদ সভায় কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হোসেন বলেন, একটি দল জামায়াত শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। তারা রান্না করা ভাতও খেয়ে যেতে পারেনি।

এখন যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন তারা রান্না করারও সুযোগ পাবেন না। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category