কুষ্টিয়া শহরের বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ক্যাপ ও শরবত বিতরণ করেছে রক্তদান সংগঠন কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০।
বৃহস্পতিবার (২ মে) বেলা ১২টায় রক্তদান সংগঠন কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর উদ্যোগে বিনামূল্যে ক্যাপ ও শরবত বিতরণ করেছে ক্লাবের স্বেচ্ছাসেবীরা।
বিগত কয়েক সপ্তাহ যাবত দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা তথা বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলে তীব্র তাপপ্রবাহ জনজীবন অসহনীয় হয়ে পড়েছে। ঠিক এমন সময় পথচারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত শরবত ও রোধের উত্তাপ নিরোধে মাথায় পরিহিত ক্যাপ বিতরণ কার্যক্রম শহরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ রাকিব বলেন, বিগত কয়েক সপ্তাহ সারা দেশে যে তীব্র তাপ প্রবাহে চলছে তাতে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তাই খেটে খাওয়া মানুষ ও সাধারণ পথচারীদের তৃষ্ণা মেটানোর জন্য প্রায় ৫০০ জন পথচারী ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি এবং শরবত বিতরণ করা হয়েছে। এছাড়াও রিক্সা চালকদের মাঝে ক্যাপ বিতরণ করা হয়েছে।