• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

কুষ্টিয়ার পদ্মা নদীতে পুলিশের উপর হামলায় দুই এএসআই নিখোঁজ

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়ার পদ্মা নদীতে পুলিশের উপর হামলায় দুই এএসআই নিখোঁজ
কুষ্টিয়ার পদ্মা নদীতে পুলিশের উপর হামলায় দুই এএসআই নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। রোববার গভীর রাতে শিলাইদহ ইউনিয়নের শিলাইদহের পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার করতে পারেননি।

নিখোঁজরা হলেন- কুমারখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, দুই পুলিশ সদস্য নিখোঁজের বিষয়ে কুমারখালী থানার ওসি ম্যাসেজ দেন। ম্যাসেজের ভিত্তিতে শিলাইদহের পদ্মা নদীতে তারা নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানান।

কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চরসাদিপুর ইউনিয়নে ওয়ারেন্টের আসামি আটকের জন্য রোববার গভীর রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। চরসাদিপুর যাবার পথে পদ্মা নদী পার হবার সময় পুলিশের নৌকার সাথে অপরিচিত একটি নৌকার সংঘর্ষ হয়। এসময় পুলিশের নৌকা তলিয়ে গেলে ৪ পুলিশ সদস্য সাঁতরে পারে উঠলেও দুজন এএসআই এর কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category