• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে জহুরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের সু্লতান গ্রামে এ ঘটনা ঘটে। তিনি নিজ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে পদ্মা নদীর চরে ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। নিহত কৃষক ওই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মা নদী শুকিয়ে চর জেগেছে। সেখানে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। বুধবার সকালে ধান কেটে রেখে আসেন তিনি। দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে ধান ঢাকতে গিয়েছিলেন জহুরুল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পাড়ে কৃষক জহুরুলের জরাজীর্ণ টিনশেডের ঘর। ঘরের ছোট্ট বারান্দায় রাখা রয়েছে মরদেহ। উৎসুক জনতা শেষ বারের মতো এক নজর দেখতে ভিড় করেছেন। স্বজনরা আহাজারিতে ভেঙ্গে পড়েছেন।

জহুরুলের ভাতিজা মুন্না শেখ বলেন, একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দ করে ডাক (বজ্রপাত) মারে। আর চাচা এক দিকে আর আমি একদিকে উল্টে পড়ি। পরে ছুটে এসে দেখি চাচার কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে।

কলেজ ছাত্র ফিরোজ মাহমুদ বলেন, ১৫ বছর আগে জিয়ারুল নামে আরও এক যুবক ফুটবল খেলতে গিয়ে একই স্থানে বজ্রপাতে মারা গিয়েছিলেন। আকাশে মেঘ হলে সবাইকে সতর্ক হওয়া উচিত।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, মাঠে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category