• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার এমএন্ডবি প্লাইউড কারখানায় আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
কুষ্টিয়ার এমএন্ডবি প্লাইউড কারখানায় আগুন
কুষ্টিয়ার এমএন্ডবি প্লাইউড কারখানায় আগুন

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে এমএন্ডবি প্লাইউড ইন্ড্রাস্টিজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই আগুন লাগে। কারখানাটিতে কাঠ দিয়ে প্লাইউড বোর্ড তৈরি করা হয়।

কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, সাড়ে ১২টার দিকে প্রেস মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে কারখানার নিচতলায় ও দ্বিতীয় তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা । তবে এতে কেউ আহত হয়নি। ক্ষতির পরিমাণও সামান্য বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, প্লাইউড বোর্ড তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার প্রেস মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রেস মেশিনের তেলের লাইন জ্যাম হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কিছুটা ক্ষতি হয়েছে, তবে খুব বেশি ক্ষতি হয়নি। কেউ হতাহত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category