• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় সময়ের আলো’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪
কুষ্টিয়ায় সময়ের আলো'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুষ্টিয়ায় সময়ের আলো'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রত্যান্ত গ্রাম, ইউনিয়ন শহর নগর থেকে অনিয়ম খুঁজে বের করার পাশাপাশি, দেশ ও জাতির উন্নয়ন সংবাদ সংগ্রহ ও প্রকাশ করে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে দৈনিক সময়ের আলো। নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক সংবাদের অভূতপূর্ব মেলবন্ধনের মাধ্যমে সংবাদপত্র জগতে আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের অন্যতম প্রধান এই গণমাধ্যম। সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে দিন দিন জনপ্রিয়তার শীর্ষ অবস্থান তৈরী করে নিচ্ছে দৈনিক সময়ের আলো। অল্প সময়ের পথচলায় এ প্রতিষ্ঠানটি সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। সংবাদ পরিবেশনে যে সততা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন, তা প্রশংসার দাবিদার। শনিবার (২ মার্চ) দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবে
আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিরা এ কথাগুলো বলেন।

দৈনিক সময়ের আলো’র নিজস্ব প্রতিবেদক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সময়ের আলোকে শুভেচ্ছা জানিয়ে বলেন সময়ের আলোর অনুসন্ধানী প্রতিবেদনের প্রশংসার পাশাপাশি মানবিক গুরুত্বপূর্ণ সংবাদের ওপর গুরুত্বারোপ করার পরামর্শ দেন। অনুসন্ধানী প্রতিবেদনে ধরাশায়ী হচ্ছে সমাজের অপরাধীরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা বসে। কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও টেলিভিশন সাংবাদিকদের সংগঠনের দায়িত্বশীলরা শুভেচ্ছা জানান। কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  কুষ্টিয়া আদালতের পাবলি প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, বি এফ ইউজের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আফরোজা আক্তার ডিউ,  প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিলন উল্লাহ , সাধারণ সম্পাদক সোহেল রানা, আনন্দ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ফিরোজ কাইছার, নির্বাহী সদস্য জাহিদুজ্জামান জাহিদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category