• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ বলছে, গতকাল রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।
বেলা সাড়ে ৩টার দিকে ফকির লালন শাহের আখড়াবাড়িতে গিয়ে প্রবেশ গেট পার হয়ে ভেতরে ডান পাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে।

লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েনের বিশেষ কোনো কারণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন গতকাল রাজবাড়ীতে মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতর্কতার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস্যু নিয়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category