• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
কুষ্টিয়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। বৃহস্পতিবার (৯ মে) ভোর ৫ টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

পোড়াদহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করেছে পু‌লিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category