• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়ায় মা হলো চাচা কর্তৃক ধর্ষণের শিকার কিশোরী-বাবার মামলায় চাচা কারাগারে

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ায় মা হলো চাচা কর্তৃক ধর্ষণের শিকার কিশোরী-বাবার মামলায় চাচা কারাগারে
কুষ্টিয়ায় মা হলো চাচা কর্তৃক ধর্ষণের শিকার কিশোরী-বাবার মামলায় চাচা কারাগারে

কুষ্টিয়ায় ছেলে সন্তানের মা হলো চাচা কর্তৃক ধর্ষণের শিকার ১৩ বছর বয়সী কিশোরী। মঙ্গলবার (৮ এপ্রিল) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সন্তান জন্ম দেয় সে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কিশোরীর বাবা মঙ্গলবার তার আপন ছোট ভাইয়ের (কিশোরীর ছোট চাচা) বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন জানান, মঙ্গলবারই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরেই এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওইদিন বিকেলেই তাকে আদালতে সৌপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে প্রসব বেদনা নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হয় এক কিশোরী। ওই দিন দুপুরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সে ছেলে সন্তানের জন্ম দেয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, প্রথমে রোগীর লোকজন সবকিছু গোপন করে প্রসূতি কিশোরীকে হাসপাতালে ভর্তি করায়। স্বাভাবিক প্রক্রিয়াতেই ওই প্রসূতি ছেলে সন্তানের জন্ম দেয়। ওই দিনই পরিবারের লোকজন গোপনে রোগীকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তারা আবারো হাসপাতালে ফিরে আসেন। গত বৃহস্পতিবার বিকেলে তাদের ছাড়পত্র দিয়ে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরী তার পরিবারের সঙ্গে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় থাকতো। ২০২৪ সালের ২ মে গভীর রাতে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তার আপন ছোট চাচা। পরর্বতীতে তিনি কিশোরীকে ভয় দেখিয়ে প্রায়ই ধর্ষণ করতে। ঘটনার তিন মাস পর কিশোরীর দৈহিক পরিবর্তন চোখে পড়লে পরিবার বাসাটি ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করে। পরে কিশোরী তার বাবা-মাকে জানায়, প্রথম দিনের পর একাধিকবার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেছে অভিযুক্ত চাচা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নার্গিস খাতুন বলেন, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী কিশোরীর বাবার করা মামলায় একমাত্র এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করে আদালতে সৌপর্দ করা হয়েছে। ঘটনার তদন্তে পর্যায়ক্রমে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও ডিএনএ টেস্ট করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category