• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা ও নকল বিড়ি উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা ও নকল বিড়ি উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা ও নকল বিড়ি উদ্ধার

পৃথক দুটি অভিযানে সাড়ে ৫ কেজি ভারতীয় রৌপ্য ও ৪২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করেছে বিজিবি। আটককৃত মালামালের সিজারমূল্য আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৮ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর বিকেল ৫টা ৪০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের মথুরাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/১-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থান থেকে অভিযান চালানো হয়।

হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় সাড়ে ৫ কেজি ভারতীয় রৌপ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ৭৭ হাজার ১০০ টাকা।

অন্যদিকে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাক তল্লাশি অভিযান চালিয়ে নায়েব সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়নের বিশেষ টহল দল ৪ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করে। আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা।

সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য ১৫ লক্ষ ৮ হাজার ১০০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত রৌপ্য সরকারি ট্রেজারিতে জমা এবং নকল বিড়ি কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category