• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় পৃথক স্থানে থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
কুষ্টিয়ায় পৃথক স্থানে থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় পৃথক স্থানে থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে কুষ্টিয়া মডেল থানা সংলগ্ন কোর্টপাড়া বারো শরীফ দরবারের পাশের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

অপরদিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে দরবারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category