• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কোমরভোগ গ্রামে খেলাধুলা করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো- কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের আড়াই বছর বয়সী মেয়ে জান্নাতী খাতুন ও রতন হোসেনের সাড়ে তিন বছরের মেয়ে মুসলিমা খাতুন। তারা সম্পর্কে চাচাতো বোন। সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় জান্নাতী ও মুসলিমা খাতুন। দীর্ঘসময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ওই পুকুরে ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন। এদিকে তাদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে শোকার্ত স্বজনদের আহাজারি-কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে।

বিষয়টি নিশ্চিত করে খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ  বলেন, বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category