• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫
কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা
কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও আগেভাগেই মাঠে নামলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজা। সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি।

বিকেল ৪ টায় সদর উপজেলার পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন জামায়াতপন্থি নেতাকর্মী ও সমর্থকরা। শোভাযাত্রাটি একাধিক ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকায় প্রদক্ষিণ করে।

বিকেলে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোভাযাত্রাটি ইবি থানার সাতটি ইউনিয়ন অতিক্রম করে। এসব ইউনিয়নের মধ্যে উল্লেখযোগ্য হলো ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া, উজানগ্রাম, পাটিকাবাড়ি এবং আব্দালপুর।

শোভাযাত্রাজুড়ে মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান প্রচার করা হয় এবং জনগণের কাছে জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

নির্বাচনী প্রচারণায় আমির হামজার সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী এবং সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা ও ইবি থানা শাখার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, জনগণ ন্যায়বিচার, ইসলামি মূল্যবোধ ও সামাজিক কল্যাণের প্রতীক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বেছে নেবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category