• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শুক্রবার, ২ মে, ২০২৫
কুষ্টিয়ায় নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কুষ্টিয়ায় নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রফিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নাশকতা মামলার আসামি এস এম রফিককে বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেফতার রফিকের স্বজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমারখালীর শহরতলীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকা থেকে ৮-১০ জন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। তারা রফিককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল। পুলিশ তাকে উদ্ধার করেছে।

জানা যায়, ৫ আগস্টের পর থেকে রফিক আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার রাতে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ রাত ১০টার দিকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে কুমারখালী থানায় পাওয়া যায়।

গত ৯ ফেব্রুয়ারি কুমারখালীর পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় রফিককে গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রফিকের স্ত্রী আছমা খাতুন বলেন, দুর্বৃত্তরা রফিককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। তবে রফিক আওয়ামী লীগ করায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

অপহরণের বিষয়টি অস্বীকার করে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলায়মান শেখ বলেন, নাশকতা মামলার আসামি রফিককে স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেতু এলাকা থেকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category