• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় দিনে-দুপুরে প্রবাসীর বাড়িতে চুরি

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

কুষ্টিয়ার কবুরহাটে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্বর্ণ ও রৌপ্য অলংকার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দিনে দুপুরে চুরির এই ঘটনায় আশপাশের লোকজন জড়িত থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেনের স্ত্রী পলি খাতুন ও তাঁর একমাত্র মেয়ে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট উত্তরপাড়া তার নিজ বাড়ির মেইন গেট ও বারান্দার গ্রীলে তালা লাগিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কেনাকাটা করতে পোড়াদহ যায়। দুপুর ২ টার দিকে ফিরে বাড়ির মেইন গেটের তালা খুলে বাড়ির ভেতর প্রবেশ করে বারান্দার গ্রীল কাটা এবং ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পায়। পরে ঘরে প্রবেশ করে দেখতে পায় আলমারিসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করা। চোর/চোরেরা আলমারির তালা ভেঙে ড্রয়ারে থাকা নগদ পাঁচ হাজার টাকা, দুটি স্বর্ণের বালা, ১ টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্ণের লকেট, ১ টি স্বর্ণের আংটি ও রুপার গহনা সহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, ২ বছর আগে দোকানে চুরির ঘটনায় ৪ চোর ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এরপর দীর্ঘদিন এই এলাকায়  চুরি সংঘটিত হয়নি। ওই চোরেরা হাজত খেটে এখন বাইরে। এই চুরির সঙ্গে আশপাশের লোকজন  জড়িত থাকতে পারে বলেও স্থানীয়দের ধারণা। এছাড়াও চুরি সংঘঠিত হওয়ার সম্ভাব্য সময়ে কয়েকজনকে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করার তথ্য পেয়ে তাদের সন্দেহের তালিকায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category