• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ২

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ২
কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ২

কুষ্টিয়ায় তিন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন কালে মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার সিরাজনগর গ্রামে পেশাগত দায়িত্ব পালন অবস্থায় তাঁদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

তাঁদেরকে মারধর করে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিলো। এসম তাদের ক্যামেরা ভাংচুর করে হামলাকারিরা। পরে স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হামলার শিকার সাংবাদিকেরা হলেন বেসরকারি টেলিভিশন, চ্যানেল ২৪ কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শরীফ উদ্দিন বিশ্বাস, ক্যামেরাপারসন এস আই সুমন ও স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বিদ্যুৎ খন্দকার। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার সময় কথা হয় সাংবাদিক শরীফ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন দুপুরে দৌলতপুর উপজেলার সিরাজনগর গ্রামে অ্যাসাইনমেন্ট সংবাদ সংগ্রহে যান।

সেখানে এক ব্যক্তি প্রতারণা করে প্রশাসনের উচ্চপর্যায়ে চাকরি করছেন, এমন অভিযোগে সংবাদ সংগ্রহে যায় প্রতিবেদন এর কাজ করছিলেন। এমন সময় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলার মুহূর্তে অভিযুক্ত ওই ব্যক্তির পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন। এক ঘণ্টা পর স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেন। খবর পেয়ে সেখানে দৌলতপুর থানার পুলিশ যায়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল হাসান বলেন, তিন সাংবাদিক চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলো। তাঁদের শরীরে কিলঘুষি মারার আঘাত দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে দুইজন কে আটক করেছি।

এদিকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category